প্রতিষ্ঠান পরিচিতি

মাদিনাতুল হিকমাহ্ একাডেমী


         ভূমিকাঃ বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে জ্ঞান অর্জনের বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই যুগের চাহিদা মেটাতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী।তাই যুগের চাহিদা অনুযায়ী একটি সুন্দর সিলেবাস প্রণয়ন করে আদর্শ শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত হয় ‘মাদিনাতুল হিকমাহ্ একাডেমী’।
         নিয়মিত কাজসমূহঃ প্রতিষ্ঠানটি জানুয়ারী-২০১৩ ঈসায়ী সালে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন অবস্থায় নিচের নিয়মে পুরো বছরের কাজগুলো সাজানো হয়েছে। আশা করি অল্প সময়ের ভেতরেই এতে আরো গতি আসবে।
দৈনিক       : দরস, নামায, তালীম, রোযনামচা ও দৈনন্দিন আমলসমূহ।
সাপ্তাহিক     : আম তালীম, খতম, জলসা, সাফাঈ, আমলী মশক, লেখা সংগ্রহ।
মাসিক       : প্রশিক্ষণ, প্রদর্শনী, পরীক্ষা। স্টাফ মিটিং ও পাঠ মূল্যায়ন মিটিং।  মাসিক পত্রিকা‘হিকমাহ’প্রকাশ।
দ্বিমাসিক     : দেয়াল পত্রিকা।
ত্রৈমাসিক    : সেমিস্টার পরীক্ষা, সাধারণ ছুটি, অভিভাবক সম্মেলন।
ষান্মাসিক    : বাস্তবমুখী শিক্ষা সফর, বুযুর্গানে দ্বীনের দ্বারা ইসলাহী জলসা।
বার্ষিক       : পরীক্ষা, শিক্ষা প্রদর্শনী, কনসার্ট, ইনআমী জলসা।
      বিভাগসমূহঃ
       যে বিভাগগুলো খোলা হয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হল। এছাড়া কিছু বিভাগ পরিকল্পনায় রয়েছে; আগামী বছর চালু করা হবে।
কিতাব বিভাগ     : প্রথম বর্ষ থেকে নাহ্বেমীর পর্যন্ত এবং মিশকাত ওদাওরা।  ইসলামী কিন্ডার গার্টেন : প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত।
আইটি বিভাগ     : এ বিভাগে ছাত্র ও ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিং- অফিস, ডিজাইন ও    ইন্টারনেটসহ বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। অচিরেই একটি ওয়েব সাইট  খুলে ‘হিকমাহ’ ও প্রাতিষ্ঠানিক তথ্যাদি টঢ়ষড়ধফ করা হবে।
প্রকাশনা বিভাগ   : কিতাব, বই-পুস্তক, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি।
ফাত্ওয়া বিভাগ   : কুরআন-সুন্নাহর আলোকে যুগ-জিজ্ঞাসার শরঈ সমাধান।
চিকিৎসা বিভাগ  : বোর্ডিংয়ের খাবার দ্রব্যাদি দ্বারা ভেষজ উপায়ে সুস্থ্য থাকা ও রোগমুক্তির সোনালীউপায়। এছাড়াও রয়েছে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধান।
সাহিত্য বিভাগ   : বাংলা, আরবী, উর্দূ ও ইংরেজী সাহিত্য চর্চার ব্যবস্থা।
গবেষণা বিভাগ   : কুরআন-হাদীস-ফিকহ্, জাতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে গবেষণার  ব্যবস্থা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন