আর-রাইহান মডেল একাডেমী
ভূমিকাঃ বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে জ্ঞান অর্জনের বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই যুগের চাহিদা মেটাতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী। তাই যুগের চাহিদা অনুযায়ী একটি সুন্দর সিলেবাস প্রণয়ন করে আদর্শ শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত হয় ‘আর-রাইহান মডেল একাডেমী’।
নিয়মিত কাজসমূহঃ জানুয়ারী-২০১৩ ঈসায়ী সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। নতুন অবস্থায় নিচের নিয়মে পুরো বছরের কাজগুলো সাজানো হয়েছে। আশা করি অল্প সময়ের ভেতরেই এতে আরো গতি আসবে।
দৈনিক : দরস, নামায, তালীম,
রোযনামচা ও দৈনন্দিন আমলসমূহ।
সাপ্তাহিক : আম তালীম, খতম, জলসা,
সাফাঈ, আমলী মশক, লেখা সংগ্রহ।
মাসিক : প্রশিক্ষণ, প্রদর্শনী, পরীক্ষা।
স্টাফ মিটিং ও পাঠ মূল্যায়ন মিটিং।
মাসিক পত্রিকা প্রকাশ।
দ্বিমাসিক : দেয়াল পত্রিকা।
ত্রৈমাসিক : সেমিস্টার পরীক্ষা, সাধারণ
ছুটি, অভিভাবক সম্মেলন।
ষান্মাসিক : বাস্তবমুখী শিক্ষা সফর,
বুযুর্গানে দ্বীনের দ্বারা ইসলাহী জলসা।
বার্ষিক : পরীক্ষা, শিক্ষা প্রদর্শনী,
কনসার্ট, ইনআমী জলসা।
বিভাগসমূহঃ যে বিভাগগুলো খোলা হয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হল। এছাড়া কিছু বিভাগ পরিকল্পনায় রয়েছে; আগামী বছর চালু করা হবে ইন্শাঁ-আল্লাহ।
কিতাব বিভাগ : প্রথম বর্ষ থেকে
নাহ্বেমীর পর্যন্ত এবং মিশকাত ও দাওরা।
ইসলামী কিন্ডার গার্টেন : প্রথম শ্রেণী
হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত।
আইটি বিভাগ : এ বিভাগে ছাত্র ও ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিং- অফিস, ডিজাইন ও ইন্টারনেটসহ বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। অচিরেই একটি ওয়েব সাইট খুলে প্রাতিষ্ঠানিক তথ্যাদি টঢ়ষড়ধফ করা হবে।
প্রকাশনা বিভাগ : কিতাব, বই-পুস্তক, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি।
ফাত্ওয়া বিভাগ : কুরআন-সুন্নাহর আলোকে যুগ-জিজ্ঞাসার শরঈ সমাধান।
চিকিৎসা বিভাগ : বোর্ডিংয়ের খাবার দ্রব্যাদি দ্বারা ভেষজ উপায়ে সুস্থ্য থাকা ও রোগমুক্তির সোনালী উপায়। এছাড়াও রয়েছে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধান।
সাহিত্য বিভাগ : বাংলা, আরবী, উর্দূ ও ইংরেজী সাহিত্য চর্চার ব্যবস্থা।
গবেষণা বিভাগ : কুরআন-হাদীস-ফিকহ্, জাতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে গবেষণার ব্যবস্থা।
অবস্থান ও যোগাযোগঃ
নতুনহাবলী, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
০১৭১২-৪৪৯৪৬৬ # ০১৯২২-৯৯৪৫৯৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন