সংবাদ-সংক্ষেপ

সংবাদ

ওবামার ভাই বস্তিতে
     মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাস করছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসে। আর তাঁর সতভাই জর্জ ওবামা বাস করছেন কেনিয়ার রাজধানী নাইরোবীর এক বস্তিতে। তিনি ভাইয়ের পরিচয়ে বিন্দুমাত্র সুবিধা ভোগ করতে চান না।
     এদিকে কনজারভেটিভ লেখক দিনেশ ডি সুজা কিভাবে জর্জ ওবামাকে কানাডার বস্তি থেকে খুঁজে বের করলেন ‘দ্যা রোটস অব ওবামাস রেইজ’ নামক একটি বেস্ট সেলার বইতে প্রকাশ করতে যাচ্ছেন। জর্জ ওবামা বলেন, আমি বারাক ওবামার পরিবারের সদস্য। আমি প্রাপ্ত বয়স্ক, নিজের জীবন নিজেই চালাতে সক্ষম। আমার পরিবার আছে।
     ডকুমেন্টারী থেকে জানা যায়, নাইরোবীর একটি বস্তিতে থাকেন তিনি। দুঃস্থ-মানবতার জন্য একটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তিনি বস্তিতে বাস করেন।
     তিনি আসলেই একজন বড় মনের মানুষ। ডকুমেন্টারীতে লেখক বলেন বারাক ওবামা তাঁর ভাই-এর প্রতি যথাযথ দায়িত্ব পালন করছেন না। জর্জ ওবামা এর প্রতিবাদ জানিয়ে বলেন, আমার ভাইকে সারা বিশ্বের খবর রাখতে হয়। সেই হিসাবে তিনি আমারও খবর রাখছেন।

এইডস-এ আক্রান্ত হয়ে নিহত ৩৯০
     ২০১২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এইডস-এ আক্রান্ত হয়ে ৩৯০ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে এ পর্যন্ত ২৮৭১জন এইচআইভি ভাইরাসের জীবাণু বহন করছে এবং আক্রান্ত হয়েছে ১২০৪ জন। গত বছর পাবনার ঈশ্বরদীতেও ২জন আক্রান্ত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘লাইট হাউস’-এর উদ্যোগে সংগঠনের জেলা পর্যায়ের সাংবাদিক গ্র“পের এক সভায় সরকারী সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। 

লন্ডভন্ড ২০ গ্রাম নিহত ২৫ আহত ৫০০
     আকস্মিক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়ীয়ার তিন থানার ২০টি গ্রাম। এতে নিহত হয় নারী-শিশু সহ ২৫জন এবং আহত হয় ৫০০ এর বেশি। 
     প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ মার্চ ‘১৩ইং। শুক্রবার বিকেল ৫টায় সময়ের ভয়াবহ টর্নেডোর আঘাতে কয়েক‘শ ঘর-বাড়ি বিধ্বস্ত ও গাছ-পালা উপড়ে গেছে। কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহনের উপর গাছ ভেঙ্গে পড়লে একটি বাস খাদে পড়ে এবং বিপুল সংখ্যক গাড়ীর উপর গাছ ভেঙ্গে পড়লে অসংখ্য মানুষ আহত হয়।
     এতে জেলা কারাগারের পশ্চিম পাশের দেয়াল ধসে পড়েছে। ঘটনার পরপরই এলাকাবসী, আইন-শৃঙ্খলাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার কার্যক্রম চালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন