অহংকার পতনের মূল

সামিয়া বিনতে শাহাদাত
সিদ্দীকিয়া বালিকা মাদরাসা, মিরপুর, ঢাকা

     অহংকার একটি মারাত্মক ব্যাধি। তবে
এটি শারীরিক কোনো রোগ নয়; বরং মানসিক রোগ। মানুষের অন্তরে যত রোগ রয়েছে তার মধ্যে সব চেয়ে ক্ষতিকর রোগ হলো এটি। খুব দ্রুত মানুষের সর্বনাশ ডেকে আনে। তাই বলা হয়, ‘অহংকার পতনের মূল।’ নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে হেয় মনে করার নামই অহংকার।
     অহংকারী মানুষকে সকলেই ঘৃণা করে, কেউ দেখতে পারে না তাদের। অহংকারী ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন না, তাঁর বান্দাগণও ভালোবাসেন না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে كذلك يطبع الله على قلب متكبر جبار ‘এভাবেই আল্লাহ প্রত্যেক দাম্ভিক-অহংকারীর অন্তরে মোহর মেরে দেন।’ মু‘মিন, আয়াত : ৩৫
     হাদীসে কুদসীতে রয়েছে। আল্লাহ পাক বলেনঃ ألكبرياء ردائي... إلخ ‘অহংকার আমার চাদর।’ আল্লাহর চাদরে ধরে টানাটানির ফল ভয়ঙ্কর। অন্য হাদীসে রয়েছেঃ عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لايدخل الجنة من كان في قلبه مثقال ذرة من خردل من كبر  ‘হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ‘যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না।’
     অহংকারের শাস্তি ইহকাল ও পরকাল উভয় জগতেই রয়েছে। তাই আমি নিয়ত করেছি অহংকার করবো না। ফুলের জলসার বন্ধুদেরও শামিল করতে চাই আমার নিয়তের মিছিলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন