পাঠিয়েছে : আমিনা (মিযান জামাত)
আদর্শ বালিকা মাদরাসা, গাজীপুর।
অনেক দিন আগের কথা; ৫৭০ খ্রীষ্টাব্দের প্রায়। মক্কায় একটি ভদ্র গোত্র ছিল; কুরাইশ গোত্র। ওই গোত্রে খুব ভদ্র একজন মহিলা বাস করতেন। নাম তাঁর আমিনা। ওই গোত্রে খুব ভদ্র একজন পুরুষও ছিলেন। তাঁর নাম ছিল আব্দুল্লাহ। তাঁরা ছিলেন স্বামী-স্ত্রী। একজন আরেক জনকে খু-উ-ব ভালবাসতেন। একবার তিনি ব্যবসার উদ্দেশ্যে বের হলেন। ওই যে বের হলেন আর ফিরে আসলেন না। রাস্তায় তাঁর মৃত্যু হল। সাথীরা তাঁকে আবওয়া নামক স্থানে দাফন করলেন। তাঁর মৃত্যুর দুই মাস পরেই আমিনার কোল জুড়ে এলো এক ফুটফুটে শিশু। আমিনা খু-উ-ব খুশী হলেন।
বন্ধুরা! জানো কি? তিনি (শিশুটি) কে? তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাঁকে পাঠিয়েছেন, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য; কুরআন-হাদীস শিক্ষা দেওয়ার জন্য।
তিনি যে মাসে এসেছেন সে মাসের নাম ‘রবিউল আওয়াল’। এ মাস আমাদের অনেক প্রিয়, অ-নে-ক বরকতময়; কেননা এ মাসে দুনিয়াতে আগমন করেন দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন